বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:০৯
১৮৮৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিনে প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও গর্ভপাত করে বাচ্চা খালে ভাসিয়ে দেয়ার ঘটনা ধামাচাপা দেয়ায় অপরাধে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাচড়া ইউনিয়নের স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার শাহাজল হক ও রিকশা চালক আবু তাহের ও কৃষক সফিজল গণি।
স্থানীরা জানায়, বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা শারীরিক প্রতিবন্ধী ৩৫ বছরের এক নারীর সাথে রিকশা চালক আবু তাহের ও কৃষক সফিজল গণি দীর্ঘদিন অবৈধ মেলামেশা করার পর এক পর্যায়ে মহিলাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত তিন দিন আগে ঐ অন্তঃসত্ত্বা নারীর অকাল গর্ভপাত ঘটিয়ে মৃত নবজাতকের লাশ একটি খালে ভাসিয়ে দেয়া হয়। পরে স্থানীয় এক ব্যাক্তি পানি থেকে লাশটি তুলে খালের পাড়ে মাটি চাপা দিয়ে রাখে। এ ঘটনা জানাজানি হওয়ার পর সাচড়া ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ শাহাজল হক স্থানীয় ভাবে ২ লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সালিশ বিচার করে । পরে খবর পেয়ে বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ সাচড়া ইউপির শিবপুর গ্রাম থেকে বাচ্চাটির লাশ উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, এঘটনায় ধর্ষিতা ওই নারী বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত