বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৪ রাত ১০:৪০
৪৫২
জুন্নু রায়হান : ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার বিচ্ছিন্ন চর আহাম্মদে তিনশত একর জমিতে তরমুজের চাষ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পারবফলন হয়েছে। তাই গতকাল শনিবার দুপুরে চরে গিয়ে সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এসময় তরমুজ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে চাষিদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন বেশ ভাল হয়েছে। চাষিরা লাভবান হবেন। তবে চাষিদের চেয়ে মধ্যসত্ত¡ভোগীরাই বেশি লাভবান হচ্ছে বলে তাদের আলোচনায় উঠে আসে।
এসময় ভেলুমিয়ার এই চরে পানি সেচের জন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে ড্রেনেজ ব্যবস্থা চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
মতবিময় কালে চাষিরা অভিযোগ করেন, বিচ্ছিন্ন এই চরে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী এসে হানা দেয়। কৃষকদের কাছ থেকে জবরদস্তি টাকা আদায় করে এবং তাদের গরু ছাগল চুরি করে নিয়ে যায়। চিহ্নিত এসব সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।
এসময় জেলা প্রশাসক উপস্থিত চাষিদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃষকদের উন্নয়নেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সরকার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের মত সাধারণ জনগণের জন্যও পেনশন স্কিম চালু করা হয়েছে। এসময় জেলা প্রশাসক চাষিদেরকে বাল্য বিয়ে রোধ এবং সন্তানদেরকে স্কুলে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
চরে তরমুজ খেত পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত