চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ রাত ১১:১২
৫৫৫
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে পুত্র সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়াউদ্দিন রনি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো. তকি (১৫) নামের এক কিশোর।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত যুবক রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
নিহত রনির স্বজনরা জানান, বিকালে নিহত রনির ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মে গ্রহণ করেন। পুত্র সন্তান জন্মে নেয়ার খবরে খুশিতে আত্মহারা ছিলেন রনি। শুক্রবার ইফতারের আগে চরফ্যাশন বাজার থেকে খালাতো ভাই মো. তকিকে সাথে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদুুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত বলে জানান। অপর আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত