বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ রাত ১১:১১
৩৮৬
মো: ইসমাইল : আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ২২মার্চ নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এসময় পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাওয়ার্দী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নির্বাচন আসন্ন।ঈদের পর জোরে সোরে মাঠে নামতে হবে।গত ১০ বছর ধরে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবায় নিয়জিত আছি। উপজেলা চেয়ারম্যানের চেয়ারে থাকাকালীন ভোলা-১ আসনের সংসদ সদস্য আমার নেতা তোফায়েল আহমেদের নির্দেশে আপনাদের এ ইউনিয়নের জন্য কাজ করে গেছি।কিছু কাজ করতে পেরেছি ।কিছু পারিনি।যে কাজ গুলো অসম্পূর্ণ আছে সে কাজগুলো যেনো উপজেলা চেয়ারম্যান হিসেবে আগামীতে সম্পূর্ণ করতে পারি এই দোয়া আপনাদের কাছে কামনা করছি।যেহেতু এ নির্বাচনে কোনো প্রতীক নেই সেহেতু আপনারা দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়ার জন্য আহবান জানাই।
তিনি আরো বলেন,আমি আপনাদের দোয়ায় কঠিন একটি রোগ থেকে সুস্থ হয়ে এসেছি।এ জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে।এ নির্বাচনে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আমার সম্পর্কে বলবেন।আপনারা আমার জন্য মাঠে কাজ করলে বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি।পরে সকলের কাছে দোয়া কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষের ঢল নামে।সবাই দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত ভাবে এ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় অনুষ্ঠানে পূর্ব ইলিশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া,সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মিয়া হোসেন,মোস্তফা মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত