লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২০ রাত ০১:১৪
৯১১
বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার লালমোহন উপজেলায় কথা কাটাকাটি নিয়ে মারধরের ঘটনায় জাহাঙ্গীর (৪৫) নামে একজন নিহত হওয়ার ঘটনায় ৭জনের নামে ও অজ্ঞাত ১২জনকে আসামী করে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্র ও জাহাঙ্গীরের ভাইয়ের স্ত্রী জাহানারা ও ছেলে আলামিন শান্ত সাংবাদিকদের জানান, তাদের ঘরের চালের উপর দিয়ে মনির কমিশনারের শ্বশুর সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের বিদ্যুতের তার যায়। এতে জাহাঙ্গীরের ঘরে সমস্যা হয় বলে সকালে জাহাঙ্গীরের স্ত্রী তার সরাতে বলেন। এতে ক্ষিপ্ত হয় সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের ঘরের লোকজন। এক পর্যায়ে সোমবার বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ড মহিলা কলেজের সামনে সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের জামাতা সাবেক মনির কমিশনারের নেতৃত্বে পাকার মাথার গুজা সুমনসহ ১০-১৫ জন অতর্কিত জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। তারা জাহাঙ্গীরকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা করেন। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। এছাড়া ময়না তদন্ত শেষে নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত