অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কাল বৈশাখীর তান্ডবে স্বপ্ন ভেঙে গেলো দৌলতখানের বৃদ্ধা হালিমার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২০ রাত ০৯:৩৯

remove_red_eye

১০২৬

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হালিমা বেগম। বয়স ৭৫ বছরের উর্দে। স্বামী মৃত জনু মাঝী। ৩ ছেলে রয়েছে। ওই তিন ছেলের মধ্যে একজন মারা গেছে। বাকী দুজন অনত্রে থাকে। হালিমার স্বামী মারা যাওয়ার পর কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটাতেন। তার থাকার ঘরটিও ছিল নড়মড়ে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে কেড়ে নিলো অসহায় হালিমার ঘরটি।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হালিমা সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে বলেন, ১৩ বছর পূর্বে আমার স্বামী মারা যান। দুই ছেলে কোন খোঁজখবর রাখেননা। এরপর থেকে কোনো রকম দু’বেলা-দু’মুঠো খেয়ে  না খেয়ে দিন পার করছি । থাকার জন্য একমাত্র সম্ভল ছিলো ওই ঘরটি । তাও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের উপর গাছ পরে ঘরটি ভেঙ্গে মাটির সাথে লুুটে গেছে। বর্তমানে আমি অসহায়। সংসারের আয়রোজগারের কোন ব্যবস্থা না থাকায় মানবেতর জীবনযাপন করছে হালিমা। হালিমা আরও জানান, সরকারিভাবে ত্রাণ সামগ্রী  হিসেবে একটি চালের বস্তা পেয়েছি।
 
খবর পেয়ে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও পৌর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
স্থানীয়রা জানান, হালিমা বেগম খুব অসহায় মহিলা। তার স্বামী নেই। ছেলে থাকলেও তার কোন খোঁজখবর রাখেননা। হালিমা খুব কষ্টে দিন কাটাছে। এ মুহুর্তে সকলে তার কাছে এগিয়ে আসা উচিত।
 
এদিকে ওইদিনের কালবৈশাখী ঝড়ের আঘাতে ভবানীপুর ইউনিয়নে ২০/৩০ টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। দৌলতখান উপজেলার ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, কাল বৈশাখী ঝড়ের আঘাতে আমার ইউনিয়নে ২০/৩০ টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও অনেক গাছ উপরে পড়েছে।
 
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, ইতিমধ্যে ত্রাণ সামগ্রী আমি হালিমার বাড়িতে পৌঁছে দিয়েছি। কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পরে  তার ঘর ভেঙে গেছে তাই আমরা স্থানীয়ভাবে একটি ঘর করে দিব।
 
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেকের ক্ষয়ক্ষতির বিষয়টি আমি শুনেছি। চেয়ারম্যানগণ ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠালে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...