অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা উকিল পাড়া গোরস্থান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাদেক মিয়ার দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪১

remove_red_eye

৯৩৯

এইচ আর সুমন : নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ এর বড় ভাই এবং ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের  পিতা ভোলা উকিলপাড়া গোরস্হান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ই.শা আন্দোলন ভোলা জেলার সাবেক সভাপতি ও গোরস্থান মাদ্রাসা ও গোরস্থান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাদেক মিয়া আর আমাদের মাঝে নেই। গত ১৪ই মার্চ বৃহস্পতিবার সকাল ৬-৩০ মিঃ এর সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহ রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০-৩০ মিঃ সময় ভোলা ঈদগা মাঠে মরহূমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।নামাজ শেষে মরহুমাকে গোরস্থান মসজিদের পাশে দাফন করানো হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, এক নম্বর সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির আহবাহক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান,
সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বশির হাওলাদার, ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহসভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, জামাল উদ্দিন লিটনের পিতার পিতার মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন, এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন আমিন।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...