বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭
৫১০
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দু’জন কনস্টেবল। (সোমবার ১১ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়েছে। সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলামের বাড়ি বরিশাল থানা এলাকার রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম মৃত রহিম খান। তিনি ভোলা সদর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
অন্য দুই কনস্টেবল হলেন- পটুয়াখালী থানায় কর্মরত মো. ওয়াসিম ও আবু রাহাত। ওয়াসিম বরিশালের উজিরপুর থানা এলাকার গুটিয়া ইউনিয়নের পাথনিয়া কাঠি গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে এবং আবু রাহাত বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে।
সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল গনমাধ্যমে জানান, সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ঘটনার একদিন পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত ৩ পুলিশের কাছে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মর্মে তিনি শুনেছেন। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ পুলিশের কোনো কর্মকর্তা নিশ্চিত করছেন না। যার কারণে মাদকের পরিমাণ নিয়ে ধ্রমজাল তৈরি হয়েছে।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩:৩০ মিনিট) পর্যন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানা যায়নি।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত