বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:০৯
২৯৯
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
রবিবার (১০ মার্চ) বিকালে তজুমদ্দিন উপজেলার স্টেডিয়াম মাঠ উপজেলার নাগরিকগন এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে এ সংবর্ধনা প্রদান করেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা কনসার্ট এর আয়োজন করা হয়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সেবা ও কল্যাণে কাজ করে যাব।
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালের সভাপতিত্বে আলোচনা অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিউল্লাহ, লালমোহন উপজেলা আওয়ামিলীগ উপদেষ্টা ফারজানা চৌধুরী রত্না, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিশু শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া প্রমূখ।
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক