অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা বিএনপির লিফলেট বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ রাত ০৯:৪৪

remove_red_eye

৪০৮

এইচ আর সুমন :  দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি নেতা কর্মীরা।
 শনিবার সকালে ভোলা জেলা বিএনপির   দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে  জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির  সদস্য ইয়ারুল আলম লিটন  বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্যর দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সামনে দুদিন পর রমজান মাস অথচ সকল জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অনতিবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ন আবহবায়ক হুমায়ুন কবির সোপান,এনামুল হক, মফিজুল ইসলাম মিলন,বশির হাওলাদার, ভোলা জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক  দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন,সহ-সভাপতি লুকু চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর
হোসেন তালুকদার,ভোলা সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু ,ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন ,জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...