অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ভোলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ রাত ০৮:৪৭

remove_red_eye

৬০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাইপর্বে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণী করেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা জেলা শাখার সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ শফিকুল ইসলাম,জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,ভোলা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো:আজিজুল ইসলাম,ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আদিল হোসেন তপু।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইভান তালুকদার । 
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম,সাংস্কৃতিক কর্মী বাঁধন তালুকদার প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সোনার মানুষ সৃষ্টি করতে পারলেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। তাই এমন আয়োজনের মধ্যে দিয়ে শিশু কিশোরীদের মাঝে আজীবন বেঁচে থাকবে বঙ্গবন্ধু। 
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা জেলা শাখার উদ্যাগে এবারের প্রতিযোগিতায় ৬টি বিষয়ের ৪টি বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দ উপভোগ করেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...