অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সতর্ক থাকায় বিডিএস ভর্তি পরীক্ষায় নেতিবাচক কিছু ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ বিকাল ০৪:২৩

remove_red_eye

৫০০

সতর্ক থাকায় এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোনো কেন্দ্রেই কোনো নেতিবাচক কিছু ঘটার সুযোগ তৈরি হয়নি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ফুলার রোডের উদয়ন বিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সামনে দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে অভিযান চলমান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সামন্ত লাল সেন জানান, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট এক হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ১২টি এবং ভেন্যু ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে একটি; এ ছাড়া আটটি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোনোকেন্দ্রেই কোনো নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী প্রমুখ।

সুত্র বাংলা নিউজ

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...