বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯
৪০৮
ভোলায় ৮৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে মাসিককালীন কিশোরীদের ক্ষমতায়ণ ও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আলোচনা পর্বে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা র্সম্পকে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজন খোলামেলা আলোচনা পরিবেশ তৈরির জন্য পরিবার, সমাজ এবং বিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে মনে করেন বক্তারা।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্টপ দ্য স্টিগমা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নাসরিন নাহার বলেন, দ্বীপ জেলা ভোলার মেয়েরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। ভোলায় বেইজ লাইন সার্ভের মাধ্যমে জানা গেছে জানত ২৯ শতাংশ কিশোরী মাসিক কালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতোই না এবং ৫৩ শতাংশ কিশোরী মাসিক সম্পর্কে সামান্য পরিমান ধারনা ছিলো।আমরা যখন স্কুলে গিয়েছে তখন দেখতে পেলাম ৮৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই।৩৪ শতাংশ স্কুলে কোন হ্যান্ডওয়াশ জোন নেই। ৬৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাপকিন ব্যবহার করে ফেলানোর মতো কোন ব্যবস্থা নেই। ৭৮শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান নেই। ৫৯শতাংশ প্রতিষ্ঠানে সাবান আছে কিন্তু পানি নেই,বেসিন নেই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থাপনার বেহাল দশা বিরাজ করছে।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেয় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু,এটিএন বাংলার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান,সময় টেলিভিশনের নাসির লিটন,চ্যানেল আইর হারুনুর রশিদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ,মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা,দীপ্ত টেভির প্রতিনিধি আবিদুল আলম,বিটিভর প্রতিনিধি তৈয়বুর রহমানসহ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ২২ সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায় এবং ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট মাহফুজার রহমান।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত