অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারে কাছে খাদ্য সামগ্রী পৌছে দিল হিন্দু যুব সংঘ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ ভোর ০৫:০৮

remove_red_eye

১৪২১

বাংলার কন্ঠ প্রতিবেদক::  নোভেল করোনাভাইরাস মোকাবেলায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যের পাশাপাশি সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভোলার ‍"কুঞ্জেরহাট হিন্দু যুব সংঘ" নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। তারা তজুমদ্দিন ও বোরহানউদ্দি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খোঁজ নিয়ে শতাধিক কর্মহীন হয়ে পরা মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে রাতের আঁধারে খাদ্য সামগ্রী রেখে আসছেন।

সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। কষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা অনেক পরিবার। আর কষ্টে থাকা এই মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিন্দু যুব সংঘের একদল তরুণ কর্মী। নীরবে মধ্যবিত্ত পরিবারের ঘরের দরজার সামনে রাতের আঁধারে খাদ্য সামগ্রী রেখে আসছেন ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এ বিষয়ে সংগঠনটির সাধারন সম্পাদক তপু দে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। কেননা  সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতেও পারছে না। ফলে এই মধ্যবিত্ত অসহায় পরিবারগুলোর জন্য রাতের আঁধারে তাদের ঘরের দরজার সামনে খাবার রেখে চলে আসছেন। এই পরিবারগুলো পরিস্থিতির শিকার। তারা যেন কোন লজ্জার মাঝে না পড়েন সে জন্য রাতের আঁধারে এই পরিবারগুলোর দরজার সামনে খাবার রেখে চলে আসা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...