অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

বেইলী রোডে অগ্নিকান্ডে হতাহতের বিচার দাবীতে ভোলায় শোক সভা ও র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৪ রাত ১১:২৭

remove_red_eye

৪১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকার বেইলী রোডে গত ২৯ ফেব্রæয়ারী রাতে গ্রিনকোজি কটেজে অগ্নিকান্ডে ৪৮ জনের হতাহতের ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করে  মঙ্গলবার ভোলায় শোক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় সু-শাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত শোক সভায় বক্তাগন এটিকে একটি পরোক্ষ হত্যাকান্ড হিসাবে চিহ্নিত করেন এবং এর সাথে জড়িত প্রত্যেকের উপযুক্ত বিচার দাবী করেন। শোক সভায় সুজন জেলা সভাপতি মোবাশি^র উল্যাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এম.এ তাহের, ভোলা নাজিউর রহমান কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান, কলেজ শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, সিপিবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম সাহা, জেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গ্রিনকোজি কটেজে নিহত দিদারুল হক জুনায়েদ এর বাবা মাইনুল হক হারুন, স্কুল শিক্ষক আবু তাহের, জুনায়েদ এর মামা আবদুল জলিল নান্টু, নারী  নেত্রী বিলকিস জাহান মুনমুন প্রমুখ। সভায় বক্তাগন বলেন, সরকারের সুশাসনের অভাবের কারনেই বার বার এ অগ্নিকান্ড ঘটছে। কোন অগ্নি কান্ডেরই সুষ্ঠ তদন্ত ও বিচার হয় নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সীমাহীন অনিয়মের কারনে এ রকম ঘটনা বার বার ঘটছে। সভায় বক্তাগণ ভোলা জেলা শহরের গুরুত্বপূর্ন রাস্তার পাশে হোটেল রেস্তরার চুলা পথচারী চলাচলের পাশে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগন এরকম বিপদজনক স্থান চিহ্নিত করে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেন।  শোকসভা শেষে নিহত ভোলার সন্তান দোলা, মাহি, জোনায়েদ সহ সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং একটি শোক র‌্যালি প্রেসক্লাব থেকে শুরু করে কে-জাহান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...