বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৬
৫২২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় বেড়ানোর কথা বলে এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ এগ্রো এন্ড ডেইরী ফার্ম নামের একটি খামারের নির্জন বাগানে নিয়ে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক উৎপল চন্দ্র শীলকে গ্রেফতার । এদিকে জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিওসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল। সোমবার দুপুরে ধর্ষক উৎপল চন্দ্র শীলকে চরফ্যাসনের শশীণভূষণ থানা পুলিশ চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০/১২ দিন আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে ভিক্টিম মাদ্রাসার ছাত্রীর দেখা ও পরিচয় হয়। রবিবার দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এগ্রো এন্ড ডেইরী ফার্মের নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের ভিডিও ধারন করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধর্ষক উৎপল শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। সে রবিবার রাতে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উৎপলকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত