বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:১৫
৪০৪
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই।
শনিবার (২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, কাজী নাসির উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৩ মার্চ) জোহর নামাজ বাদ বরিশাল নগরীর কাশিপুরে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।
এছাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সংবাদিক ইউনিয়ন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থাসহ সাংবাদিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও স্মরণ সভা।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত