বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৪
৪২৬
বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ।
আজ সকালে বাংলাদেশের সৌদি আরবে পৌঁছানোর বিষয়ে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনের বদলে কুয়েতে খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। এর আগে সৌদি আরবের তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস স্টেডিয়ামে হবে লাল-সবুজের দলের ক্যাম্প।
শনিবার বিকাল ৪টা ৩৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৫ ফ্লাইটে জামাল ভূঁইয়ারা সৌদি আরবের পথে রওনা দেন। ১৭ মার্চ ক্যাম্প শেষ করে বাংলাদেশ দল কুয়েতে যাবে। ২১ মার্চ ফিলিস্তিনের সঙ্গে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ।
কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে। সেখানে ক্যাবরেরার শিষ্যদের প্রস্তুতি ম্যাচ খেলানোর জন্য তৎপরতা চলছে। গত বছরের মার্চে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ দল ২২ মার্চ ঢাকায় ফিরবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেবে।
সুত্র বাংলা নিউজ
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত