বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা মার্চ ২০২৪ বিকাল ০৩:৪২
৪০৮
জুমার দিন ইমামের কাছাকাছি বসার আগ্রহ ও চেষ্টা থাকা উচিত। কিন্তু সেজন্য আগে আগে মসজিদে উপস্থিত হতে হবে। মসজিদে পরে উপস্থিত হয়ে অন্য মুসল্লিদের ডিঙিয়ে তাদেরকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা অন্যায় ও গুনাহের কাজ। একইভাবে মসজিদে আগে এসে বসেছে এমন কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে বসাও নিন্দনীয় কাজ। কাতারের মাঝে ফাঁকা জায়গা থাকলে সেখানে বসা যেতে পারে অথবা অন্যদের একটু নড়েচড়ে বসার অনুরোধ করে নিজের জায়গা করে নেওয়া যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
لاَ يُقِيْمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ ثُمَّ يَجْلِسُ فِيْهِ ، وَلَكِنْ تَفَسَّحُوْا وَتَوَسَّعُوْا
কেউ যেন অন্যকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে। বরং উপস্থিত সবাইকে বলবে, আপনারা একটু নড়েচড়ে বসুন, আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন। (সহিহ মুসলিম: ২১৭৭)
জাবির (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে জুমার দিনের কথা বিশেষভাবে উল্লেখ করে নবিজি (সা.) বলেছেন,
لاَ يُقِيْمَنَّ أَحَدُكُمْ أَخَاهُ يَوْمَ الْـجُمُعَةِ ثُمَّ لْيُخَالِفْ إِلَى مَقْعَدِهِ فَيَقْعُدَ فِيْهِ وَلَكِنْ يَقُوْلُ افْسَحُوْا
তোমাদের কেউ যেন জুমার দিন কোনো ভাইকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে। বরং সে উপস্থিত সবাইকে বলবে, আপনারা আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন। (সহিহ মুসলিম: ২১৭৮)
মসজিদে গিয়ে বসার পর অন্যের সম্মানার্থে উঠে দাঁড়ানো, জায়গা ছেড়ে দেওয়া ইত্যাদিও অনুচিত। তবে নড়েচড়ে বসে নিজের পাশে অন্যকে জায়গা করে দেওয়া উত্তম ও ফজিলতপূর্ণ কাজ। আবু হোরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেছেন,
لاَ يَقُوْمُ الرَّجُلُ لِلرَّجُلِ مِنْ مَجْلِسِهِ وَلَكِنِ افْسَحُوْا يَفْسَحِ اللهُ لَكُمْ
কেউ যেন অন্যের সম্মানার্থে তাকে বসার জায়গা করে দেয়ার জন্য নিজের জায়গা ছেড়ে না দাঁড়ায়। বরং নড়েচড়ে বসার জায়গা করে দিন, আল্লাহ তাআলাও আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেবেন। (মুসনাদে আহমদ: ২/৪৮৩)
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত