লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২০ ভোর ০৪:১০
৯৪৮
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে জেলেদের নিজ হাতে চাল তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বরাদ্ধকৃত চাল পেয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। বুধবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২০৬০ জন জেলের মাঝে দুই মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্ধি হয়ে পড়ে জেলেরা। যার ফলে জেলে পল্লীতে হাহাকার চলে আসছিল।
বুধবার বরাদ্ধের চাল পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। জেলেদের বরাদ্ধের সঠিক চাল নিশ্চিত করতে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, করোনা সংকট মোকাবিলায় সকলকে সচেতন থাকতে হবে। সরকারী নির্দেশনা মেনে চলুন। তাহলে খুব শিগগিরই দেশ থেকে এই সংকট কেটে যাবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। ইতোমধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আবার পৌঁছে দেয়া হবে। তবুও আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
এসময় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহীন আহমেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে এমপি শাওন বিকেলে তজুমদ্দিনে দেড় শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত