বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২০ রাত ১০:১৯
১০৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক,বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ সন্তানের জননী ফাহিমা বেগমকে পিটিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী’র ছোট ভাই নুরে আলমকে মঙ্গলবার সকালে পুলিশ আটক করেছে । সোমবার রাতে সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রামকেশব গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র ও নিহতের ভাই জানান, গত ১০ বছর আগে প্রতিবেশী বেকারি ব্যবসায়ী নজরুলের সাথে ফাহিমার বিয়ে হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। গত ৬ মাস আগে নজরুল গোপনে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকে। ধারণা করা হচ্ছে ওই কলহের জের ধরে নজরুল ফাহিমাকে মেরে বাড়ির সামনের পুকুরে ফেলে রেখে পালিয়েছে। কিন্তু ফাহিমা বেগম কে হত্যা করে তার স্বামী ও তার পরিবার পানিতে ফেলে দিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে মিথ্যা ঘটনা রটানোর চেষ্টা করে। নিহত ফাহিমা বেগমের মুখের বাম পাশে ও গলায় আঘাতের চিহৃ থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। এর পর স্বামী নজরুল উধাও হয়ে যায়।
নিহত ফাহিমা বেগমের বাবা অভিযোগ করে বলেন, আমার জামাই মো: নজরুল ইসলাম বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করতো। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমার মেয়ে সকল কষ্ট মেনে নেয়। সোমবার (১৩ এপ্রিল) রাতে যে কোন সময় আমার মেয়েকে জামাই সহ তার পরিবার পিটিয়ে হত্যা করেছে। ফযরের আযানের পূর্বে আমার ছেলে আকতার কে জামাই নজরুল ফোন করে বলে তোর বোন পানিতে ডুবে মারা গেছে। এ খরব শুনে গিয়ে দেখি আমার মেয়ের মুখের বাম পাশে ও গলায় বিভিন্ন আঘাতের চিহৃ। ওরা আমার মেয়ে কে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। এদিকে সকালে খ্ও পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় নজরুলের ছোট ভাই নুরে আলম কে আটক করা হয় । এ ঘটনায় নিহতের বাবা আ: মন্নান বিশ্বাস বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী নজরুলের ছোট ভাইকে আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত