অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূকে পিটিয়ে হত্যা : আটক-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২০ রাত ১০:১৯

remove_red_eye

১০৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক,বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ সন্তানের জননী ফাহিমা বেগমকে পিটিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী’র ছোট ভাই নুরে আলমকে মঙ্গলবার সকালে পুলিশ আটক করেছে । সোমবার রাতে সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রামকেশব গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র ও নিহতের ভাই জানান, গত ১০ বছর আগে প্রতিবেশী বেকারি ব্যবসায়ী নজরুলের সাথে ফাহিমার বিয়ে হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। গত ৬ মাস আগে নজরুল গোপনে দ্বিতীয় বিয়ে    করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকে। ধারণা করা হচ্ছে ওই কলহের জের ধরে নজরুল ফাহিমাকে  মেরে বাড়ির সামনের পুকুরে ফেলে রেখে পালিয়েছে। কিন্তু ফাহিমা বেগম কে হত্যা করে তার স্বামী ও তার পরিবার পানিতে ফেলে দিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে মিথ্যা ঘটনা রটানোর চেষ্টা করে। নিহত ফাহিমা বেগমের মুখের বাম পাশে ও গলায় আঘাতের চিহৃ থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। এর পর স্বামী নজরুল উধাও হয়ে যায়।
নিহত ফাহিমা বেগমের বাবা অভিযোগ করে বলেন, আমার জামাই মো: নজরুল ইসলাম বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করতো। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমার মেয়ে সকল কষ্ট মেনে নেয়। সোমবার (১৩ এপ্রিল) রাতে যে কোন সময় আমার মেয়েকে জামাই সহ তার পরিবার পিটিয়ে হত্যা করেছে। ফযরের আযানের পূর্বে আমার ছেলে আকতার কে জামাই নজরুল ফোন করে বলে তোর বোন পানিতে ডুবে মারা গেছে। এ খরব শুনে গিয়ে দেখি আমার মেয়ের মুখের বাম পাশে ও গলায় বিভিন্ন আঘাতের চিহৃ। ওরা আমার মেয়ে কে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। এদিকে সকালে খ্ও পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় নজরুলের ছোট ভাই নুরে আলম কে আটক করা হয় ।  এ ঘটনায় নিহতের বাবা আ: মন্নান বিশ্বাস বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী নজরুলের ছোট ভাইকে আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...