তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৪৮
৪৩৩
এম, নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটে বেহাল অবস্থায় পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ফলে শিক্ষা অফিসের যথাযথ তদারকি না থাকায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন যে যার মতো। এ সব জটিলতার মধ্যে প্রতিনিয়তই শিশুরা তাদের মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ৩জন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র ১জন। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের পদটিও রয়েছে দীর্ঘদিন শূণ্য। অফিসটিতে জনবল সংকটের বোঝায় মাঠ পর্যায়ে যথাযথ তদারকী না থাকায় বেহাল অবস্থা দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। সরকারী নিয়নমানুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলার আইন থাকলেও শিক্ষা অফিসের জনবল সংকটে দূর্বল তদারকির কারণে তা সম্ভব হচেছনা এই উপজেলায়। কিছু কিছু শিক্ষক রয়েছে তার সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৩টা এসব নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান করেন নিজেদের ইচ্ছে মাফিক। শিক্ষা অফিসের উদাসিনতার কারণে মাঠ পর্যায়ে শিক্ষকদের অব্যবস্থাপনায় শিশুরা শিক্ষারমতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ঘুরে দেখা গেছে বিদ্যালয়গুলোতে পাঠদানে চলেছে একেবারেই অনিয়ম। কিছু শিক্ষক বিদ্যালয়ের উপস্থিত থাকলেও আবার কিছু থাকেনা বিদ্যালয়ে। যে কারণে শিক্ষার্থীদের পাঠদানে দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা।
শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আলাপকালে তারা জানান, আমাদের সন্তানদের ভবিষ্যতে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা অফিসের শূণ্যপদগুলি পূরণ করে বিদ্যালয়গুলিতে শিক্ষার যথাযথ পরিবেশ ফিরিয়ে দিবেন বলে আশা করি। তাদের দাবী শূণ্যপদগুলো পূরণ হলে শিক্ষা অফিস যথাযথ তদারকি করলে মাঠ পর্যায়ে স্কুলে পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিশুরা আরামদায়ক শিক্ষা গ্রহণ করতে পারবে। আর তাতেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নতিতে অবদান রাখবে আজকের শিশুরা।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার বলেন, তিনজনের কাজ কখনো একজন দিয়ে হয় না। তিনজন সহকারী শিক্ষা অফিসার থাকলে যেখানে মাসে ৩০টি বিদ্যালয় পরিদর্শন হতো সেখানে এখন হচ্ছে মাত্র ১০টি। জনবল সংকট থাকলে মাঠ পর্যায়ের অবস্থা কি হতে পারে তাতো আপনারাই অনুমান করতে পারেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. এনায়েতুর রহমান বলেন, তিনজন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র একজন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননো হয়েছে। অধিদপ্তর থেকে লোক পদায়ন করা হলে সমস্যার সমাধান হবে আশা করা যায়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত