চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৫
৪৮৮
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ মো: মহিববুল্লাহ। সোমবার (৫ ফেব্রæয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পাওয়া স্থানীয় ব্যক্তিরা বলেন, এই তীব্র শীতে আমাদের শীত নিবারণের জন্য প্রতিবছর উনি আমাদের পাশে থাকেন, আমরা ওনার জন্য দোয়া করি, আমাদের সন্তান হিসেবে উনি আমাদেরকে সবসময় মনে রাখেন। এই কম্বল পাওয়ায় আমাদের উপকার হয়েছে।
মো. মহিববুল্লাহ বলেন, এলাকায় গরিব অসহায় মানুষের খোঁজ নিয়ে প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মাকছুদুর রহমান। সিনিয়র শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলাম, বাসিরদোন মহিলা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন প্রমূখ। উল্লেখ্য,মো. মহিববুল্লাহ এই এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মাও. মৃত মো. নেছার উদ্দিন এর ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামি এডুকেশন সোসাইটির সহকারি পরিচালক। তিনি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত