অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে ইটভাটা শ্রমিককে হত্যার চেষ্টা অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৪৩২

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে তুচ্ছ ঘটনার জের ধরে মনির হোসেন (২৫) নামের এক ইটভাটা শ্রমিককে তুলে নিয়ে মারধরের পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ভাটার অপর শ্রমিক শামিমসহ তার ভাই আলাউদ্দিন, ভাই ফারুক ও বাবা সালেক মাঝিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার রাতে শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের চর মায়া গ্রামের শানিমা ইটভাটা সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
 
খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় গতকাল রবিবার দুপুরে ইটভাটা মালিক ফারুক হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন মনির হোসেন জানান, তিনি চর মায়া গ্রামের শানিমা ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই ভাটায় শামিম নামের অপর এক শ্রমিক তার সাথেই কাজ করেন। শনিবার বিকালে কাঁচা ইটবাহী ভ্যান সরানো নিয়ে তার সাথে শ্রমিক শামিমের কথার কাটাকাটি হয়। এসময় ভাটা মালিক পক্ষের লোকজন তৎক্ষনিক বিষয়টি সমোঝতা করে দেন। শনিবার রাত ৮ টায় তিনি কাজ শেষে ইটভাটা সংলগ্ন ফখরুল ইসলামের দোকানে চা থেকে গেলে শামিমসহ তার ভাই আলাউদ্দিন, ফারুক ও বাবা সালেক মাঝি চা দোকান থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে সড়কে ফেলে অর্তকিত হামলা চালিয়ে মারধর করেন। পরে তাকে গলায় গামছা পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। তাকে উদ্ধারে এগিয়ে গিয়ে হামলার শিকার হন চা দোকানী ফখরুল ইসলাম , শ্রমিক সরদার জাহাঙ্গীর ও আলামিন নামের তিনজন।
 
তাদের ডাক চিৎকারে অপর শ্রমিক ও পথচারীরা ছুটে এসে তাকে হামলাকালীদের কবল থেকে রক্ষা করেন। পরে স্বজনরা খবর পেয়ে সংঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসনে হাসপাতালে নিয়ে আসেন।
 
ঘটনার পরপরই অভিযুক্ত শামিমসহ তার পরিবারের সদস্যরা গাঁ ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।
 
শশীভূষণ থানার ওসি মু. এনামূল হক জানান, শ্রমিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...