বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২১
৪৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের চর হাসিনায় মহিষের মডেল কিল্লার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কিল্লার উদ্বোধন করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএর) নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ এর অর্থায়নে পল্লী- কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর এমটিপি প্রকল্পের নিরাপদ মাংশ ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন ” ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের বিচ্ছিন্ন চর হাসিনায় এফডিএ মডেল কিল্লাটির কাজ বাস্তবায়ন করে। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা জনাব জহিরুল হক নান্টু, সিনিয়র প্রোগ্রাম ও ঋণ সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রী ও স্থানীয় মহিষ খামারী সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রাণিসম্পদ পালনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কিল্লাটিতে রয়েছে মহিষের কৃত্রিম প্রজনন ব্যবস্থা, বজ্রনিরোধক দন্ড, সুপেয় পানির ব্যবস্থা, মহিষ পালনকারী ও পর্যটকদের থাকার জন্য ঘর ও কম্পোস্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা। উপকূল অঞ্চল থেকে ১৫ ফিট উচ্চতায় স্থাপিত এ কিল্লাটি স্থাপনের মাধ্যমে স্থানীয় মহিষ খামারীদের প্রাকৃতিক দূর্যোগের কারনে মহিষের মৃত্যুহার রোধ হওয়ার পাশাপাশি জাত উন্নয়নের মাধ্যমে মহিষের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এছাড়া এ প্রকল্পের আওতায় দূর্গম অঞ্চলে প্রানিসেবা পৌছে দেওয়ার জন্য রয়েছে বিশেষায়িত নৌযান, যার মাধ্যমে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা যেকোন মুহূর্তে চরগুলোতে পৌছে দিচ্ছে উন্নত প্রাণিসেবা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত