বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪২
৪৮৮
এইচ আর সুমন : ভোলা সদর মডেল থানায় জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত চারটি মামলায় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণসহ১০৪ জনের ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পরে আসামিদের ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম জানান, ভোলা জেলা বিএনপির নামে চারটি মামলার তিনটি মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কাজী আক্তার হোসাইন ও একটি মামলা পরিচালনা করেন ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান। ৩১ই জানুয়ারি বুধবার চারটি মামলায় ভোলা জেলা বিএনপির ১০৪ জনের ছয় সপ্তাহ জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বলেন, পৃথক তিনটি মামলার জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে ৩১ জানুয়ারি বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপাতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামীদের পক্ষে আমি আগাম জামিনের আবেদন করি ও আদালতে শুনানী করি, এবং আমাকে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট আশরাফুল ইসলাম।আসামিদেও ছয় সপ্তাহ আগাম জামিনের পরে ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান বলেন, একটি মামলায় ৫৬ জনের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে ৩১ জানুয়ারি বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপাতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামীদের পক্ষে আমি আগাম জামিনের আবেদন করি ও আদালতে শুনানী করি। আদালত আসামমিদের ছয় সপ্তাহ আগাম জামিনের পরে আসামিদের ভোলা বিজ্ঞ দায়রা জজ, ভোলার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
জামিন পাওয়া নেতা কর্মীদের মধ্যে অন্যতম হলেন ভোলা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,হুমায়ন কবির সোপান,ফজলূর রহমান বাচ্চু মোল্লা,আবদুর রব আকন, বশির হাওলাদার, কবির হোসেন, জেলা বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত