অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মেম্বার ঘরের মাটি খুঁড়ে চালের বস্তা উদ্ধার

জসিম জনি

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৮৮৭

মোঃ জসিম জনি, লালমোহন  থেকে : ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি মেম্বারের বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে। এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে।
জানা গেছে, একদিন আগে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স্ব-মিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামী করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করলে জেল হাজতে পাঠায় আদালত।
এদিকে বদরপুর ইউনিয়নে পুলিশের অভিযানের খবর পেয়ে বিভিন্ন বাসা বাড়িতে চেয়ারম্যান ও মেম্বারদের লুকিয়ে রাখা সরকারি চাল লুকানোর হিড়িক পড়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...