অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি জ্যাকব

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৪ রাত ১০:৪১

remove_red_eye

৪৫৭

মনপুরা প্রতিনিধি : ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা চতুর্থবার বিপুল ভোটের ব্যাবদানে বিজয়ী হওয়ার পর প্রথম সফরে ভোলার মনপুরায় এসে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এর আগে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি জ্যাকব।
শনিবার বিকেল সড়ে ৪ টায় নির্বাচন পরবর্তী সফরে এসে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এই সময় প্রধান অতিথি নবনির্বাচিত এমপি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করছেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার নির্দেশের পাশাপাশি শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
এছাড়াও এমপি জ্যাকব চরফ্যাসন-মনপুরার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।  
কর্মীসভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...