অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

একসঙ্গে অবসরে ওয়েস্ট ইন্ডিজের চার তারকা ক্রিকেটার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩৯

remove_red_eye

৪২০

একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী চার নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ৪ ক্রিকেটার হলেন- আনিশা মাহমুদ, সাকিরা সেলম্যান, কাইসিয়া নাইটস ও কায়সোনা নাইট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তারা।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের শিরোপাজয়ী দলেন এই চার ক্রিকেটার। সেই আসরে স্টেফেনি টেইলারের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেছেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

সেলম্যান ১৮ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। অপরদিকে ২০১১ ও ২০১৩ সালে অভিষেক হয় দুই জমজ বোন কাইসিয়া নাইট ও কায়সোনা নাইটসের। কাইসিয়ার খেলেছেন ১৫৭ ও কায়সোনা ১০৬টি ম্যাচ খেলেছেন।

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...