অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা জেলা যুবদলের সম্পাদক সেলিমের মায়ের কুলখানি অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:০৮

remove_red_eye

৬৯৬

এইচ আর সুমন: ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের মা  মরহুমা জয়তুন নাহারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ইজানুয়ারি আসর বাদ মরহুমার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছিল।
দোয়া মোনাজাত পরিচালনা করেন  জামিরালতা চৌমুহানি আবু  ডাক্তার বাড়ী জামে মসজিদের মাওলানা মঈনুদ্দিন,ও জামিরা লতা মাছুমা খানম তালিমুল কুরআন মসজিদের মাওলানা হাসনাইন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও  বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর,সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরণ,
 সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,
ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ  জেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য,
ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের মা জয়তুন নাহার ভোলা পৌর ৬ নং ওয়ার্ড জামিরা লতা মরহুম ইদ্রিস আমিন কমিশনারের বাড়িতে ৯ই ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টার সময় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   মৃত্যুর কালে তার বয়স হয়েছিল ৯৭
 বছর। বুধবার বেলা ১১ টার সময় মিয়াজী বাড়ি মাদ্রাসায় মরহুমার জানাজা নামাজ  অনুষ্ঠিত হয়েছিল। জানাজা নামাজ শেষে আশরাফ আলী শিকদার বাড়ি মসজিদের গোরস্থানে তাকে দাফন করা হয়।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...