চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:১১
৪১৯
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে ছয় বস্তা হাঙর মাছের শুঁটকিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার কলমি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বকশি লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (১০ জানুয়ারি) ওই দুই ব্যবসায়ীকে বন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুই ব্যবসায়ী হলেন, মো. ইদ্রিস ও মো. মোতালেব। ইদ্রিস মহিপুর লতা চাঁদলী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বাসিন্দা। মোতালেব পটুয়াখালী খেজুয়া মহিপুর এলাকার বাসিন্দা। চরফ্যাশন থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বকশি লঞ্চঘাট এলাকায় খালের পাড় থেকে ছয় বস্তা হাঙরের শুঁটকি জব্দ ও দুজনকে আটক করা হয়। পরে দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে চরফ্যাশন থানা হেফাজতে রাখা হয়। অবৈধ হাঙর মাছের শুঁটকিগুলো তার জিম্মায় রাখা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত