চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:১২
৪৯৪
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাসনে অটোরিকশা চালক হারুন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত চর মাদ্রাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বজলুরহমান দপ্তরীর ছেলে মো. মিজান ও ওই ওয়ার্ডের সাজাহানের ছেলে রিয়াজ এবং এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারুন বেপারীর ছেলে মো. আবুবক্কর সিদ্দিক ওরফে ভাগিনা রিয়াজ নামের তিন আসামীকে গ্রেপ্তার ও হত্যা কাজে ব্যবহারিত অস্ত্র উদ্ধার করা হলেও পলাতক রয়েছে আরোও রুবেল নামের এক আসামী। গতকাল বুধবার বিকালে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান প্রেসব্রিফিং এর মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় , ২০২৩ সনের ১৯ ডিসেম্বর চর মাদ্রাজ ইউনিয়নের বাধের ঢাল থেকে হারুন নামের এক অটোচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরদেহ উদ্ধারের দিন ২০ ডিসেম্বর নিহত হারুনের বাবা আবদুল মুনাফ পালোয়ান বাদী হয়ে অজ্ঞাত আসামীকে করে হত্যা মামলা দায়ের করলে আলোচিত মামলাটি তদন্তে নামেন চরফ্যাসন থানা পুলিশ । হত্যাকাণ্ডের একদিন পরে চরফ্যাসন থানা পুলিশ লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রাম থেকে নিহত হারুননের অটোটি উদ্ধার করা হলেও হত্যাকাণ্ডের জড়িতদের সনাক্ত করা যায়নি।
পরে ২০২৩ সনের ১৭ ডিসেম্বর রাতে র্যাবের সহযোগিতায় ঢাকার কেরানীগনজ থেকে মো. মিজানকে গ্রেপ্তার করা হয়। মিজানের দেয়া তথ্যমতে অপর আসামী মো. মো. রিয়াজকে ঢাকা সদরঘাট থেকে ও আবুবক্কর সিদ্দিক ওরফে ভাগিনা রিয়াজকে বরিশালের হিজলা থানা থেকে গ্রেপ্তার করা হয়। আসামী মিজানকে গ্রেপ্তারের পর পরই হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করে। মঙ্গলবার রাতে অপর দুই আসামী মো. রিয়াজ ও আবুবক্কর সিদ্দিক ওরফে ভাগিনা রিয়াজকে গ্রেপ্তারের পর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুব ও আবদুর রশিদের পুকুর সংলগ্ন কলা বাগান থেকে অটোচালকে হত্যায় ব্যবহারিত অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরোও জানায় , হত্যাকাণ্ডে জড়িত চার জনই চুরি ছিনতাইয়ে জড়িত । তাদের মূল উদ্দেশ্যে ছিলো চালকের অটোরিকশা ছিনতাই করা। ছিনতায়ে ব্যর্থ হয়ে অটো হাতিয়ে নিতেই অটো চালককে গলাকেটে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেকে জিজ্ঞাসাবাদে স্বীকাক্ততিমুলক জাবানবন্ধিতে এমন তথ্যদেন দেন তারা।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, হত্যাকাÐে প্রত্যক্ষভাবে জড়িত চার আসামীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে রুবেল নামের অপর এক আসামী। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত