বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪২
৪৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা জেলা ও দায়রা আদালত এলাকায় মানববন্ধন করেন আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।
মানববন্ধনে তিনি বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের নির্বাচনে যাব না এবং কোন আইনজীবী কোর্টের কার্যক্রমের সাথে সংযুক্ত হবো না। তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব ফরিদুর রহমান,সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. সম্পাদক ইফতারুল হাসান সশরিফ,সহ সভাপতি এড. মো: ইউসুফ, সিনিয়র এড. ফরমজুল হক মাল এড. মো: ইউসুফ, এড. কাজী আজম, এড. আদিল মাহমুদ, এড. আরিফুর রহমান,এড. মশিউর রহমান মুরাদ,এড. পলাশ চন্দ্র দাশ,এড. ফয়সাল আহমেদ রাসেল,এড. জিয়াউর রহমান,এড.শাহ সুমন,এড. জাবেদ ইকবাল,এড. মঞ্জুরুল ইসলাম,এড. এস. এম মিজান, শিক্ষানবিশ আইনজীবী মঞ্জু সহ আরো অনেকে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত