বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৬৫০
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারা দেশের সাথে একযোগে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সদস্য মো. ফয়েজউল্যাহ, সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম, মো. ছবিরউদ্দিন প্রমুখ।
এছাড়া বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম,বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নোমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা বক্তৃতা করেন। ওই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত