তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ সকাল ০৬:১৮
৩৮৯
তজুমদ্দিন প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের কাছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বুকে জেঁগে ওঠা বিচ্ছিন্ন চরমোজ্জামেলে গিয়ে চরের বাসিন্দাদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় চরের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। যা ছিল আপনাদের কাছে স্বপ্ন। তবে বঙ্গবন্ধু কন্যা আপনাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্র ক্ষমতায় এলে চরের মানুষের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন। তাই আপনাদের স্বার্থে নিজ দায়িত্বে আপনারাই নৌকাকে জয়ী করতে হবে।
এছাড়া চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত এক পথসভায়ও অংশগ্রহণ করেন নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, মো. রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত