অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিন হাসপাতালে টিএইচও ডাক্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০৮

remove_red_eye

৫৫৫

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাক্তার আরিফুল ইসলাম এর বিরুদ্ধে স্টাফ ও রোগীদের সাথে দুব্যবহার, দোকানে চা সিগারেটের টাকা বাকী রাখা, অফিসকক্ষে ছুরি ও পিস্তল দিয়ে ভয়ভীতি দেখানোসহ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ পাহারায় ওই কর্মকর্তাকে ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সেবা নিতে আসা রোগী আনোয়ারা, কামালউদ্দিন, হেলালউদ্দিন জানান, টিএইচও  ডাক্তার আরিফুল ইসলাম প্রায় সময় রোগী ও স্টাফদের সাথে খুব খারাপ আচরণ করেন। এর আগে চা সিগারেটের বাকী টাকা নিয়ে উত্তেজনা করে ফুলবাগানের বাউন্ডারি ভেঙ্গে ফেলেন এবং দুই ঘন্টা সেবা বন্ধ রাখেন।
হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার কামরুজ্জামান কিছু সময় টিকিট বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, স্যারের আচরণে আমরা বিব্রত। যার তার সাথে অশালীন আচরণসহ বিভিন্ন বিষয়ে আমরা বিব্রত বোধ করি। ইতোমধ্যে ভোলা সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করেছেন।
অভিযুক্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাক্তার আরিফুল ইসলামের কাছে অফিস কক্ষে ছুরি ও পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বেসামাল আচরণ বিষয়ে জানতে চাইলে বলেন, ফল কাটার জন্য অফিসে ছুরি এনেছিলাম।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, হাসপাতালের গেটে ও বাহিরে উত্তেজিত জনতার বিক্ষোভ করে। এই ঘটনায়  হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকালে কিছু সময়ের জন্য পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে সন্ধ্যায় তাকে ভোলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরন করা হয়েছে।
ভোলা সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলাম এর কাছে এসব বিষয়ে জানতে বার বার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...