অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০১

remove_red_eye

৪৯৬

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে  : ভোলার চরফ্যাসনে গাছ থেকে পড়ে বশির মাঝি (৫০) নামের এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের ১ নং ওয়ার্ডের মৃর্ধা বাজার সংলগ্ন শফিউল্লাহ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে। নিহত বাশির মাঝি ওই গ্রামের মৃত আবু মাঝির ছেলে।
 
স্থানীয়রা জানান, নিহত বাশির স্থানীয় ছালাউদ্দিন খাঁ নামের এক কাঠ বেপারীর সাথে দীর্ঘদিন যাবত শ্রমিকের কাজ করতেন। ঘটনারদিন তিনি পশ্চিম এওয়াজপুর গ্রামের শফিউল্লাহ মিস্ত্রি বাড়িতে গাছ কাটার কাজ করতে যান। প্রায় ৩০ ফুট উচ্চতার একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় তিনি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
 
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...