অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কোভিডের নতুন উপরূপ জেএন.১ কতটা ভয়ংকর?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৩

remove_red_eye

৪৮৮

শীত আসতেই কোভিড সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রথম করোনা ভাইরাসের উপরূপ জেএন.১ এ আক্রান্তের খোঁজ মিলেছে।

ভারতের কেরলের ৭৯ বছরের এক নারীর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তিনি কোভিডের জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

সামনেই যেহেতু ইংরেজি নববর্ষ অর্থাৎ উৎসবের মৌসুম, তাই এ ভাইরাসের দাপট আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

জেএন.১ এর লক্ষণ কী কী?

জেএন.১ এর সঙ্গে যুক্ত লক্ষণগুলোর সঙ্গে ভাইরাসের পূর্ববর্তী রূপের উপসর্গগুলোর মিল আছে। উপসর্গগুলোর মধ্যে জ্বর, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা ইত্যাদি সমস্যা লক্ষ্য করছেন চিকিৎসকেরা।

বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, জেএন.১ ভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পেটের সমস্যা যেমন- পেটে ব্যথা, ডায়ারিয়ার সমস্যা বেশি চোখে পড়ছে। তবে এর জন্য আরও গবেষণার প্রয়োজন আছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ইঙ্গিত অনুযায়ী, জেএন.১ সংক্রমণের হার বেশি হলেও মৃত্যুর ঝুঁকি কোভিডের অন্যান্য উপরূপের তুলনায় বেশি নয়।

তবুও চিকিৎসকেরা সতর্ক থাকা ও পুরনায় কোভিডবিধি মেনে চলার পরামর্শ মানতে হবে, না হলে বিপদ ঘটতে পারে ব্যক্তিভেদে। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে জেএন.১ উপরূপটিকে খুব বেশি প্রাণঘাতী বলে মনে করছে না চিকিৎসকদের একাংশ।

জেএন.১ প্রতিরোধে কোভিডের টিকা ভালো কাজ করছে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে সতর্ক না হলে বিপদ বাড়তে সময় লাগবে না।

কেরলের ৭৯ বছর বয়সী যে নারীর শরীরে জেএন.১ উপরূপটি পাওয়া গিয়েছে। প্রাথমিক পর্যায়ে তিনি ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গে ভোগেন। তবে এখন তিনি সুস্থ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...