চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১২:০৬
৪১২
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাসনে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে সহপাঠী প্রেমিক রাজিরের বাড়িতে অবস্থান নিয়েছে তারই সহপাঠী প্রেমিকা কলেজ ছাত্রী কিশোরী। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোলাইমান ঢ়াড়ীর বাড়িতে অনশনে বসেন ওই কিশোরী। অনশনরত তরুনী স্থানীয় একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
কিশোরীর অনশনের খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়। ওই কিশোরীকে একনজর দেখতে ওই বাড়িতে ভীর জমান শতশত নারী-পুরুষ।
প্রেমিক রাজিব ওই গ্রামের সোলাইমান ঢ়াড়ীর ছেলে । তারা দুজনই একই ক্লাসে অধ্যয়নরত আছেন। অনশনরত কিশোরী জানান, প্রেমিক রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুত্রে তাদের প্রায় সময় দেখা সাক্ষাত হতো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন প্রেমিক রাজিব। প্রেম সম্পর্ক ও শারীরিক সম্পর্কের এক পর্যায় তিনি প্রেমিক রাজিবকে বিয়ে জন্য বললে রাজিব তালবাহানা শুরু করেন। প্রেমিক রাজিব বিয়ে করতে অস্বীকার করলে তিনি বিয়ে দাবী নিয়ে সহপাঠী প্রেমিক রাজিবের বাড়িতে অনশন শুরু করেন। এসময় তার উপস্থিতি টের পেয়ে প্রেমিক রাজিব বাড়ি থেকে পালিয়ে যান।
কিশোরী আরও জানান , প্রেমিক রাজিব প্রেমের ফাঁদে পেলে তার ইজ্জত লুটে নিয়েছেন। এখন তাকে বিয়ে না করলে তার আত্মহত্যা ছাড়া উপায় নাই । তাই তিনি বিষের বোতল হাতে নিয়ে তার বাড়িতে অনশন করছেন।
প্রেমিক রাজিব বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানাযাযনি। তবে তার মা তাসলিমা বেগম জানান, ছেলের সাথে কথা হয়েছে মেয়ের পরিবারের সাথে কথা বলে খুব দ্রæতই বিয়ের ব্যবস্থা করা হবে।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য শামসুন্নাহার জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে এসে ছেলে-মেয়ের উভয় পক্ষকের পরিবারের সদস্য নিয়ে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত চলছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ছাত্রীকে লিখিত অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ পেলে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত