অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যার হুমকি দিলো ছাত্রলীগ নেতা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ ভোর ০৪:১৬

remove_red_eye

৮৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়  অর্নাসে পড়ুয়া এক কলেজ ছাত্রীকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন সাগর হামলার চেষ্টাসহ হত্যার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে মনপুরা উপজেলার হাজির হাট সংলগ্ন চর জ্ঞান গ্রামে। এঘটনায় মনপুরা থানায় একটি জিডি করা হয়েছে।

স্থানীয় ও জিডি সূত্রে জনা যায়, মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন সাগর ৭/৮ বছর ধরে ওই ছাত্রী বিয়ে করার জন্য পায়তারা করছিলো। কিন্তু তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর পিতা সাবেক ইউপি সদস্যকে নানা কৌশলে সাগর হুমকি দিয়ে আসছিলো। কোন ভাবেই বিয়ে রকরতে না পারায় ছাত্রীর পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে । করোনার ভয়ে ওই কলেজ ছাত্রী ঢাকা থেকে মনপুরায় তার বাড়িতে চলে আসলে  সাগর তার  গতিবিধি লক্ষ করে। এক পর্যায়ে গত শনিবার সকাল ৬ টার দিকে ছাত্রীর বাড়িতে সাগর হানা দেয়। এসময় ছাত্রীকে মারতে গেলে তার ডাকচিৎকারে মারার জন্য এগিয়ে গেলে ঘরের লোকজন ছুটে আসে। এসময় সাগর ওই ছাত্রী ও তার পিতাকে খুনসহ ক্ষতির জন্য হুমকি দিয়ে বীর দর্পে এলাকা ত্যাগ করে। এঘটনায় ছাত্রীর পরিবারটি ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছেন। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। জিডি নং ১১৪,তারিখ ৫.৪.২০২০ইং।  তবে এ ব্যাপারে অভিযুক্ত সামসুদ্দিন সাগরের মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তিনি সম্প্রতি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোদান করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...