অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনের পক্ষীয়া ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ রাত ০২:৩৪

remove_red_eye

৮৪৫

বোরহানউদ্দিন প্রতিনিধি:: করোনা পরিস্থিতিতে উদ্ধিগ্ন ও আতঙ্কিত সারা দেশের মতো দ্বীপ জেলার মানুষ। হোম কোয়ারান্টাইন মানতে মানুষগুলো ঘরমুখো। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক মানুষ। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ও একই অবস্থা বিরাজমান। এমন দূর্যোগের সময় ওই ইউনিয়নের  চেয়ারম্যান  নাগর হাওলাদার রবিবার  সকাল থেকে আজ সোমবার   ইউনিয়নের ১,,৪,৭,৮,৯ নং ওয়ার্ডের  মেম্বারদের নিয়ে কর্মহীন, প্রতিবন্ধী দরিদ্র  ৩০০ পরিবারের  মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
 
পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার জানান,বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত। সরকারি নির্দেশনা মেনে তার হোম কোয়ারান্টাইনে অবস্থান করছেন।ফলে শ্রমিক শ্রেণির মানুষগুলো আজ কর্মহীন হয়ে পড়েছে।এ অবস্থায় তারা কষ্টে জীবন অতিবাহিত করছেন। ভোলা- ২ আসনের সংসদ সদস্য  আলী আজম মুকুল এর নির্দেশনায় আজ সোমবার  সামাজিক দুরত্ব  বজায় রেখে ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে  আবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি করে মশহুর ডাল,লবন বিতরণ করা হয়েছে।বাকী ওয়ার্ডগুলোতে একই ভাবে খাদ্য শস্য প্রদান করা হবে।তিনি আরে বলেন,আমার ইউনিয়নের  জনগন যাতে খাদ্য কষ্ট না পায় তার সর্বোচ্চ চেষ্টা আমি করব। তিনি আরও জানান,তার ইউনিয়নের ৩০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের সামাজিক দুরত্ব বজায় রাখাও বিনা প্রয়োজনে সর্বসাধারণের উপস্থিত নিরুৎসাহিত করার জন্য কাজ করছে।
 
বিতরণ কার্যক্রমে আরও ছিলেন, আ'লীগ সাংগাঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাচ্চু,ছাত্রলীগ সভাপতি  আবদুল্লাহ আল নোমান। উপস্থিত ছিল বিভিন্ন গণমাধ্যম কর্মী।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...