অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বিএনপি নেতা হাফিজকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিলো ইমিগ্রেশন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১১

remove_red_eye

৩৮৫

চিকিৎসার জন্য দিল্লি যেতে পারেননি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ফেরত পাঠান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে দিল্লি যাওয়ার কথা। বুধবার সে দেশের একটি হাসপাতালে অপারেশনের তারিখ ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত দেওয়া হয়। এজন্য তিনি যেতে পারেননি।

সুত্র জাগো