বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯
৬২১
স্মার্টফোনে সবাই অসংখ্য অ্যাপ ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক ধরনের অ্যাপ। তবে জানেন কি এসব অ্যাপের মধ্যে ছদ্মবেশে থাকে অনেক ম্যালওয়্যার। হ্যাকাররা একেবারে আসল অ্যাপের মতোই ভুয়া অ্যাপ ডেভেলপ করে। যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে।
সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে ১৭টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। ভয়ংকর অভিযোগ উঠেছে ক্ষতিকারক অ্যাপগুলোর বিরুদ্ধে। অভিযোগ, প্লে স্টোরে থেকে এই লোন অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিভাইসে নজরদারি চালাচ্ছিল। দিনের পর দিন ব্যবহারকারীদের স্পর্শকাতর নানাবিধ তথ্যও সংগ্রহ করেছিল অ্যাপগুলো। আর সেই সব ডাটা দিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করছিল।
ম্যালওয়্যার প্রোটেকশন ও ইন্টারনেট সুরক্ষা প্রদানকারী সংস্থা ইএসইটি-এর গবেষকরা সর্বপ্রথম এই অ্যাপগুলোর তালিকা প্রকাশ করে ব্যবহারকারীদের সতর্ক করে। মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার মানুষজনকেই টার্গেট করছিল অ্যাপগুলো।
সিকিওরিটি ফার্মটি আরও জানিয়েছে যে, অ্যাপগুলোর বিষয়ে গুগলের দৃষ্টি আকর্ষণও করা হয়। সেই মোতাবেক সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে ওই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে।
তবে গুগল অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে ঠিকই। কিন্তু আপনার ফোনে থেকে গেলে এখনো প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েই যায়। জেনে নিন ১৭টি অ্যাপ আপনার ফোনে আছে কি না।
অ্যাপগুলো সম্পর্কে জেনে নিন-
এএ ক্রেডিট, আমোর ক্যাশ, গুয়াবাক্যাশ, ইজিক্রেডিট, কাশও, ক্রেডিটবাস, ফ্ল্যাশলোন, প্রেস্তামোক্রেডিটো, ক্রেডিট ডি ক্রেডিটো-ইউমি ক্যাশ, গো ক্রেডিটো, ইন্সট্যান্টানিও প্রেস্তামো, কার্টেরা গ্র্যান্ডে, র্যাপিডো ক্রেডিটো, ফিনিউপ ঋণ, ৪এস ক্যাশ, ট্রুনাইরা, ইজিক্যাশ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত