অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৩৯৫

তজুমদ্দিন  প্রতিনিধি : উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির  বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
 
শনিবার (৯ ডিসেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
পরে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। 
 
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ,তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার (অব.) মো: ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, আলোচনা সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন পল্লী সেবা সংস্থার এডমিন (এইচ আর) তরুন কুমার দাস, মনিটরিং অফিসার নাঈম হোসেন, বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল মান্নান তামিম,দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
 
সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...