অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি : মোহাম্মদ আলমগীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:০৬

remove_red_eye

৩৬৬

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। 
তিনি বলেন, ‘সবদলকে নির্বাচনে আসার অনুরোধ জানানোর পরেও বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পরবে না। অন্যান্য দেশ চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরাও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি। তা ইতিমধ্যেই সকলে বুঝতে পারছেন। নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। তার প্রেক্ষিতেই বদলী কার্যক্রম শুরু হয়েছে।’
আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাপ্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়তো থাকবে সেনাবাহিনীও। নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। সকল প্রার্থীদের সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদের এগিয়ে আসতে হবে। তাদের মেনোফেস্টো দিয়ে ভোটারেদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে। কোন প্রার্থী হয়রানির আশংকা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের দায়িত্ব হলো ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করে দেয়া। ভোটারা যেন অবাধে ভোট দিতে পারে। এজন্য যা যা করা দরকার তাই করে দেয়া হবে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না’।
এসময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, র‌্যাব-১৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খানসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...