অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় উদ্ধারের পর বিপন্ন প্রজাতির দু'টি ভোঁদড় প্রকৃতিতে অবমুক্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৯

remove_red_eye

৩৮২

ভোলার চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপন্ন প্রজাতির দু'টি বন ভোঁদড় উদ্ধারের পর অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে জেলার সর্বদক্ষিণের সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরির বনে ভোঁদড় দুটি অবমুক্ত করা হয়। 
 
ভোলার বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের চর ফকিরা গ্ৰামের মহাজন বাড়ির পুকুরে মাছ শিকার করতে এসে জালে জড়িয়ে বিপন্ন প্রজাতির ভোঁদড় দুটি আটকা পড়ে। এসময় পুকুর মালিক জাকির হোসেন ও আব্দুল কাদের ভোঁদড় দুটিকে খাঁচায় বন্দি করে রাখে।
 
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে বনবিভাগের সদস্যরা ভোঁদড় দুটি উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে ভোঁদড় দুটি বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিত জেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরির গহীন অরণ্যের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। 
 
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ভোঁদড় দুটির গায়ের রং ছিলো বাদামী কালো বর্ণের এবং ওজন ছিলো প্রায় ৩ কেজি। এসব ভোঁদড় বা উদ বিড়াল এখন আর সচরাচর দেখা না গেলেও এরা সাধারণত নদী ও পুকুরের জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে জেলে‌ ট্রলার ও মানুষের গতাকম্য বেড়ে যাওয়ায় এসব বিপন্ন প্রজাতির প্রাণী লোকালয়ে চলে আসে বলেও তিনি জানান।
 
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে প্রাণী দুটির ছবি দেখে এগুলো বিপন্ন প্রজাতির মসৃন ভোঁদড় (Smooth Coated Otter) বলে নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী ঝুঁকিতে থাকায় মসৃন ভোদড় দুর্লভ ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশে অঞ্চলভেদে এসব প্রাণী উদবিড়াল, ভোঁদড়, মাছ নেউল বা ধেড়ে নামেও পরিচিত। সাধারণ মানুষ সচেতন না হলে এধরনের বিপন্ন প্রজাতির প্রাণীর প্রকৃতিতে টিকে থাকা কঠিন হবে বলেও জানান এই বন্যপ্রাণী গবেষক।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...