অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় কৃষকের এক রাতে ১৩ গরু চুরি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৫

remove_red_eye

৪৫১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সংঘবদ্ধ চোর চক্র এক রাতে চার কৃষকের গোয়াল ঘর থেকে ১৩ গরু চুরি করে নিয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। এদিকে একদিনে এত গরু চুরি হওয়ায় অন্যান্য কৃষক ও গরু খামারিদের মধ্যে আতংক বিরাজ করছে।
মঙ্গলবার সকাল ১০ টায় এই ব্যাপারে মনপুরায় থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষকের পক্ষে মোঃ ইদ্রিস। এর আগে সোমবার ভোর রাতে চার কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রলার করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি।
এদিকে মঙ্গলবার লিখিত অভিযোগ পাওয়ার পর চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ বিভিন্ন চরে অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন ওসি জহিরুল ইসলাম। এছাড়াও এই ব্যাপারে মনপুরা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
গরু চুরি হওয়া কৃষকরা হলেন, উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক সুমন এর ৪ টি, ইদ্রিস মাঝির ৫টি, তসলিম এর ১টি ও রুহুল আমিনের ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।
কৃষকরা জানান, সোমবার ভোর রাতে সংঘবদ্ধ চোর চক্র একে একে গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রলার করে নিয়ে যায়। স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় সংঘবদ্ধ চক্রটি গরু চুরি করে নিয়ে গছে বলে অভিযোগ কৃষকের। এছাড়াও অনেকদির পর ফের এতগুলো গরু একসাথে চুরি হওয়ায় কৃষকের মধ্যে আতংক বিরাজ করছে। তাছাড়াও প্রশাসন এখন পর্যন্ত কোন গরু চোর ও গরু উদ্ধার করতে না পারায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।
এই ব্যাপারে উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, এক রাতে ১৩ টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। তিনি অভিযোগ করে বলেন চোর ধরিয়ে দিলেও পুলিশ চোর ধরছেনা ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, পুলিশ সংঘবদ্ধ চোর চক্রটিকে ধরতে হাতিয়ার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, পুলিশ কারও কাছ থেকে কোন মাসোহারা নেয় না। রাজনীতিাবদরা নিজেদের স্বার্থে অনেকের নাম বলে, কিন্তু পুলিশ যাচাই না করে নির্দোষ কাউকে চোর বলতে পারে না। তাই তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...