অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

গাজার একটি হাসপাতাল থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৩

remove_red_eye

৩৮৬

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘণ্টা পর রেডক্রসের সহায়তায় সেখান থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটিতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এএফপি’কে বলেন, জাবালিয়ায় অবস্থিত ইন্দোনেশীয় ঐহাসপাতাল থেকে ইতোমধ্যে ২শ’ জনকে উদ্ধার করে বাস যোগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ‘ইসরায়েলি বাহিনী ইন্দোনেশীয় ঐ হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে।’
তিনি গাজার বৃহত্তম এই হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, আল-শিফা হাসপাতালে যেমনটা ঘটেছিল এখানেও একই ঘটনা ঘটবে।’ ইসরাইলি বাহিনী বুধবার থেকে হাসপাতালটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ১৪০ বেডের এই হাসাপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাথে সমন্বয় করে হচ্ছে।
তিনি বলেন, ‘এখনো হাসপাতালটিতে ৪শ’ রোগী রয়েছে। আমরা  এসব রোগীকে সরিয়ে নিতে আইসিআরসি’র সাথে কাজ করছি।’
এই হাসপাতালের আশপাশে গৃহহীন হয়ে পড়া প্রায় ২ হাজার মানুষ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...