মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৩ রাত ০৮:৫৮
৫৬৭
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সরকারি রাস্তার পাশে কোটি টাকা মূল্যের জমি দখল করে মার্কেট নির্মাণ করছে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান মিয়া। জাতীয় নির্বাচনের আগ মুহুর্তের আওয়ামীলীগের প্রভাবশালী নেতার এমন দখল কান্ডে বিব্রত পুরো উপজেলা আওয়ামীলীগের নেতারা। এছাড়াও স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। এতে জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এদিকে সরকারি রাস্তা দখলের বিষয়টি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর নজরে আসলে তিনি মনপুরা উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। বরং উল্টো তাড়াহুড়া করে মার্কেট নির্মাণ কাজ করছেন সেই আওয়ামীলীগ নেতা একেএম শাহজাহান মিয়া।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় দেখা গেছে মনপুরার প্রধান সড়কের রাস্তার জমি দখল করে মার্কেট নির্মানের কাজ করছেন শ্রমিকরা। শ্রমিকদের প্রধান নুরনবী মেস্তুরী জানান, তিনি আওয়ামীলীগ নেতা একেএম শাহজাহান মিয়ার নির্দেশে মার্কেট নির্মানের কাজ করছেন। তিনি কাজ করার বিনিময়ে বেতন পান।
স্থানীয়রা প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গকে এই ব্যাপারে দ্রæত প্রদক্ষেপ নেওয়ার আহবান জানান।
খোঁজ নিয়ে ও ভূমি অফিস সূত্রে জানা যায়, এটি আগে নদী ছিল। পরে চরফৈজুদ্দিন গ্রামের সাথে চরযতিন, সোনারচর ও চরজ্ঞান গ্রামের সাথে সংযোগ করার জন্য বাঁধ নির্মান করা হয়। এটি এরশাদ সরকারের সময় তখন লে.কর্ণেল শাখাওয়াত হোসেন বর্তমানে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এই বাঁধের কার্যক্রম উদ্বোধন করেন। পরে এটি মনপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের প্রধান সড়কে পরিণত হয়। এই সরকারের আমলে এমপি জ্যাকবের প্রচেষ্ঠায় সকল রাস্তা পাকা সড়কে রুপান্তিত হয়।
আওয়ামীলীগ নেতা একেএম শাহজাহান মিয়া যেই জমিটি লিজ নিয়েছেন বলে দাবী করে মার্কেট নির্মাণ করছেন সেই জমিটি রাস্তা থেকে আরও অনেক দূরে। তিনি লিজ দাবী করে মূলত সরকারি রাস্তার কোটি টাকার মূল্যের জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন বলে জানিয়েছেন মনপুরা ভূমি অফিসের দায়িত্বরত একাধিক কর্মকর্তা-কর্মচারীরা।
এই ব্যাপারে মনপুরা উপজেলা আওয়ামীলীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক একেএম শাহজাহান মিয়ার সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ করায় পুরো আওয়ামীলীগ বিব্রত বোধ করছে। এছাড়া আমাদের বলার কিছু নেই।
এই ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে পেয়েছি। আওয়ামলীগ নেতা শাহজাহান মিয়াকে তার কাগজপত্র দেখাতে বলেছি। তিনি লিজের কাগজ দেখিয়েছে। আওয়ামীলীগ নেতার লিজের জমি রাস্তার অনেক দূরে তাছাড়াও লিজের জমি ভূমি অফিস নির্ধারন করে দেয়নি তাহলে তিনি কিভাবে রাস্তার পাশের জমি লিজ দাবী করে দখল করে মার্কেট নির্মাণ করছে এমন প্রশ্নে ইউএনও কোন উত্তর দেননি। তাছাড়াও লিজের জমিতে মার্কেট নির্মাণ করা যায় কিনার এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত